News Description
হারাগাছ পৌরসভায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
October 04, 2026
গত ৪ অক্টোবর ২০২৬, তিস্তা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (TSWF)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল ওয়াজেদ এবং সাধারণ সম্পাদক মো. রেজাউর রহমান হারাগাছ পৌরসভায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হারাগাছ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা, কনজারভেন্সি ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
হারাগাছ বর্জ্য ব্যবস্থাপনা ও কমিউনিটি সচেতনতা প্রকল্প (HWMCAP)-এর আওতায় এ কার্যক্রমের মাধ্যমে নিয়মিত বর্জ্য সংগ্রহের পাশাপাশি পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, স্যানিটেশন এবং দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হবে।
হারাগাছ পৌরসভা ও TSWF-এর এই যৌথ উদ্যোগ একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব হাড়াগাছ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাস্তবায়নে: তিস্তা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (TSWF)
অর্থায়নে: জিও-প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট (GPAD) লিমিটেড