নারীর ক্ষমতায়নে প্রযুক্তির সহায়তা

নারীর ক্ষমতায়নে প্রযুক্তির সহায়তা

September 29, 2026

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস সম্পন্ন করা এই নারী বাবাকে হারানোর পর এখন মা ও সন্তানদের নিয়ে পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন। নানা প্রতিকূলতার মধ্যেও নিজের পায়ে দাঁড়ানোর এবং পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ধরে রেখেছেন তিনি।

তাঁর সেই স্বপ্নের পথে সহায়তা হিসেবে Geo-Planning for Advanced Development (GPAD) -এর অর্থায়নে রংপুরের মিঠাপুকুরে তাঁকে একটি ল্যাপটপ অনুদান দেওয়া হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল দক্ষতা অর্জন, পড়াশোনা এবং আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে—এটাই আমাদের প্রত্যাশা।

এই ল্যাপটপ তাঁর শেখার, কাজের এবং স্বাবলম্বী হওয়ার যাত্রায় একটি সহায়ক হাতিয়ার হয়ে উঠুক। তাঁর এগিয়ে যাওয়ায় আরও নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ পাক তাঁর পরিবার। 

এমন আরও নারীর স্বপ্ন পূরণের পথে পাশে দাঁড়াতে চান? এই উদ্যোগে অবদান রাখতে আগ্রহী হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার সহযোগিতা একজন নারীর জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।